সেখানে ফ্যাশন, আত্মবিশ্বাস, গ্ল্যামার ও সময়ের সঙ্গে শরীরী আবেদন সম্পর্কে তার বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন তৃপ্তি দিমরি। ভিক্টোরিয়াস সিক্রেটের নতুন ‘বেস এক্স-ই’ কালেকশন নিয়ে কথা বলতে গিয়ে নিজের পছন্দের কথাও জানিয়েছেন অভিনেত্রী।

কালেকশনটি পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি তৃপ্তি দিমরি এবং ভিক্টোরিয়াস সিক্রেটের নতুন বেস এক্স-ই কালেকশন উন্মোচন করতে পেরে খুবই উচ্ছ্বসিত।’

দ্রুত প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত স্টাইলের নানা পছন্দের কথা জানান তৃপ্তি। সাটিন ও লেসের মধ্যে বেছে নিতে বলা হলে তিনি লেস বেছে নেন। করসেট নাকি ওভারসাইজড ব্লেজার, এ প্রশ্নে একটিকে বেছে নিতে রাজি হননি তিনি। দুটিই তার পছন্দ। হিলের বদলে স্নিকার্স বেছে নেন অভিনেত্রী। লাল লিপস্টিক নাকি কোনো মেকআপ নয়, এমন প্রশ্নে তার পছন্দ লাল লিপস্টিক। আত্মবিশ্বাস, গ্ল্যামার ও সেনসুয়ালিটির মধ্যে কোন গুণটির সঙ্গে তিনি স্বাভাবিকভাবে বেশি নিজেকে মেলাতে পারেন, সে প্রশ্নেরও উত্তর দেন তৃপ্তি। তার কাছে অন্য সবকিছুর ওপরে আত্মবিশ্বাস।

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের দিকে বেশি আকৃষ্ট হই। কারণ আত্মবিশ্বাস এমন একটি বিষয়, যা অন্যের কাছ থেকে ধার করা যায় না। এটা ভেতর থেকে আসে। একবার আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠলে বাকি বিষয়গুলো এমনিতেই অনুসরণ করে।’ সময় গড়ানোর সঙ্গে আবেদনময় হওয়ার ধারণা কীভাবে বদলেছে, সে বিষয়েও কথা বলেন অভিনেত্রী। বড় হওয়ার সময় তার কাছে বিষয়টি মূলত বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে যুক্ত ছিল বলে জানান তিনি।

তৃপ্তি বলেন, ‘আমি যখন বড় হচ্ছিলাম, তখন আমার কাছে বিষয়টি পুরোপুরি চেহারা ও বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করত। তখন আমি খুব সচেতন ছিলাম। এখন আমার কাছে আবেদনময়ী বলতে এমন একজনকে বোঝায়, যে নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী, নিজের কথা জানে, নিজেকে মূল্য দেয় এবং নিজের নিজস্ব মতামত রয়েছে। আত্মবিশ্বাসই নারীকে আবেদনময়ী করে তোলে।’

সূত্র: বলিউড হাঙ্গামা