আশানুরূপ সাড়া পাচ্ছে মার্ভেলের ওয়াকান্ডা ফরএভার। ওপেনিংয়ে আনুমানিক ৮ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। অর্থাৎ ব্ল্যাক প্যান্থারের প্রথম সিনেমাটির ওপেনিংয়ের তুলনায় ৩০ লাখ ডলার বেশি আয় করেছে এর সিকুয়েল। সব মিলিয়ে ওয়াকান্ডা ফরএভার এ বছরের দ্বিতীয় সেরা ওপেনিং পেল। মার্ভেলেরই ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস ওপেনিংয়ে আয় করেছিল ৯ দশমিক ৪ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহে ওয়াকান্ডা ফরএভারের মোট আয় হবে ১৮-২০ কোটি ডলার।