পামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসরে যাচ্ছে ইমতিয়াজ বর্ষণ অভিনীত ‘‌একটি খুনের বিবরণ’। শর্টফিল্ম সেকশনে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে সিনেমাটি। শর্টফিল্মটির পরিচালক মোরশেদ হিমাদ্রি হিমু। কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর ছোটগল্প অবলম্বনে চিত্রনাট্যও তার লেখা। নেপালের পোখারায় ২৭-৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসব। ইমতিয়াজ বর্ষণ নিজের ফেসবুক আইডি থেকে তথ্যটি শেয়ার করে সিনেমায় সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন।