ক্রমাগত হুমকি পেয়ে যাচ্ছেন বলিউড তারকারা। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর বিষয়টি বেড়েছে। এবার হুমকি পেয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। অজ্ঞাতপরিচয় ব্যক্তি অনলাইনে তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানিয়েছেন তারা। এ নিয়ে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেছেন তারকা দম্পতি। সান্তাক্রুজ থানায় মামলা করা হলে তদন্ত শুরু হয়। এরই মধ্যে সেই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রাণনাশের হুমকি পেলেন ক্যাটরিনা-ভিকি
ক্রমাগত হুমকি পেয়ে যাচ্ছেন বলিউড তারকারা। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর বিষয়টি বেড়েছে। এবার হুমকি পেয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।










