জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের বিচ্ছেদ পরবর্তী জটিলতা নিয়ে কিছুদিন আগেও সরব ছিল গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া। এ বিষয়ে ভক্ত, সাংবাদিক থেকে সেলিব্রিটি অনেকেই মুখ খুলেছেন। এত কিছুর মধ্যে ব্যতিক্রম ছিলেন ২৩ বছর বয়সী লিলি-রোজ ডেপ।

হ্যালো ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এক অনুষ্ঠানে বাবার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন লিলি। জানালেন চুপ থাকার কারণও।

তিনি বলেন, ব্যক্তিগত ও গোপনীয় বিষয়গুলো হঠাৎ প্রকাশ্যে চলে আসায় আমার চিন্তা করতে পারছিলাম না। আমি মনে করি সবার সব প্রশ্নের উত্তর দেয়ার জন্য আমি আসিনি। নিজের ক্যারিয়ার নিয়ে ভেবেছি।

তিনি বলেন, পরিবার ও আশপাশের লোকজন দিয়ে আমাকে বিচার করতে চাইছিল মানুষ। অথচ আমি চাই কর্ম দিয়েই মানুষ আমাকে চিনুক।

জনি ডেপের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। পরিস্থিতি আদালত পর্যন্ত গড়ালেও দিন শেষে রায় জনির পক্ষেই যায়।

লিলির মা ফরাসি গায়িকা ও অভিনেত্রী ভেনেসা পারাদিস। জনি ও ভেনেসা ১৯৯৮ থেকে ২০১২ পর্যন্ত একসঙ্গে ছিলেন।

বর্তমানে টিভি সিরিজ ‘দ্য আইডল’ নিয়ে ব্যস্ত লিলি-রোজ। আগামী বছর সিরিজটির প্রচার শুরু হবে।