মুক্তির আগে আলোচনায় থাকা শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার টিজার প্রকাশ পেতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বহুল প্রতীক্ষিত এ টিজার প্রকাশ করা হবে।

শাকিব খান নিজেই ১৬ সেকেন্ডের একটি মোশন ভিডিও প্রকাশ করে এই ঘোষণা দিয়েছেন। গেল ডিসেম্বরে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশের পর থেকেই শাকিব ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

জানা যায়, ‘বরবাদ’ টিজার প্রকাশ পাবে সিনেমাটির প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জির ফেসবুক ও ইউটিউব চ্যানেল এবং এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল ও শাকিব খানের ফেসবুক প্লাটফর্মে।

‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, রোমান্স ও ভরপুর ভায়োলেন্সের সমন্বয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরো আছেন যিশু সেনগুপ্তসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে।