নায়িকাপ্রধান স্পিনঅফ ‘ব্যালেরিনা’য় কিয়ানু রিভসকে আশা করা
হচ্ছে। জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির জন উইক চরিত্রে দেখা যাবে তাকে। খবর
ভ্যারাইটি।
অবশ্য সিনেমাটির নির্মাতা স্টুডিও লায়নসগেট রিভসের ফেরা
প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
একটি সূত্র জানায়, সিরিজের গুরুত্বপূর্ণ মুখ উইনস্টন
চরিত্র আয়ান ম্যাকশনকে দেখা যাবে। তিনি ওই সিনেমায় কনটিনেন্টাল হোটেলের
ম্যানেজারের চেয়ারেই বসবেন।
ছবির মূল চরিত্রে ব্যালেরিনা হচ্ছে আনা ডে আরমাস। মূল জন
উইক সিরিজের মতো ‘ব্যালেরিনা’ প্রতিশোধ-নির্ভর সিনেমা। পরিবার হত্যার প্রতিশোধ
নিতে একের এর এক ব্যক্তিকে হত্যা করবেন নায়িকা। তবে গল্পের বাড়তি কোনো তথ্য এখনো
পাওয়া যায়নি।
আয়ান ম্যাকশনের চরিত্র সম্পর্কে ধারণা পাওয়া গেলেও গল্পের
সঙ্গে জন উইকের সম্পর্কটি বোঝা যাচ্ছে না। তবে সিনেমাটিকে জন উইক ইউনিভার্সের অংশ
হিসেবে নিশ্চিত করা হচ্ছে।
‘ব্যালেরিনা’র আগেই ২০২৩ সালের ২৪ মার্চ মুক্তি পেতে
যাচ্ছে ‘জন উইক: চ্যাপটার ফোর’।
সিরিজের আগের তিন ছবি বক্সঅফিসে ভালোই করেছে। সব মিলিয়ে
বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৫৯ কোটি ডলার।
অ্যাকশনধর্মী ‘জন উইক’ তৈরি করেছে আলাদা একটি ভক্তশ্রেণী। এ সুবাদে ‘ব্যালেরিনা’র ঘোষণা বেশ সাড়া ফেলেছে।










