দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা, নির্মাতা ও প্রযোজক কৃষ্ণা গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ওই সময় তিনি ভারতের হায়দরাবাদে কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রোববার দিবাগত রাতে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮০ বছর বয়সী এ অভিনেতাকে। তিনি দক্ষিণী জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বাবা। কৃষ্ণ তার দীর্ঘ অভিনয়জীবনে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।৷একসময় দক্ষিণী সিনেমার শীর্ষ নায়ক ছিলেন তিনি। ২০০৯ সালে এ অভিনেতাকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। পরিচালক ও প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছিলেন কৃষ্ণা।