অ্যাম্বার হার্ডের সঙ্গে মামলায় জিতেও রেহাই নেই হলিউড সুপারস্টার ডনি ডেপের। উল্টো তাকে অতিথি বানিয়ে তোপের মুখে পড়েছেন সঙ্গীতশিল্পী রিহানা। খবর টিএমজেড।

সম্প্রতি খবর রটেছে, এই পপ সুপারস্টারের স্যাভেজ এক্স ফেন্টি ফ্যাশন শোয়ের প্রথম পুরুষ অতিথি হতে যাচ্ছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নায়ক। আর এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা, রীতিমতো নিন্দার ঝড় বইছে। এমনকি রিহানার লাইফস্টাইল প্রতিষ্ঠান বয়কটেরও ডাক দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, যেখানে রিহানা নিজেই পারিবারিক সহিংসতার শিকার, তিনি জেনেশুনে কীভাবে একই অপরাধে অভিযুক্ত একজনকে তার শোতে আমন্ত্রণ জানাতে পারেন!

সম্প্রতি জনি তার স্ত্রীর দায়ের করা পারিবারিক সহিংসতার মামলায় জিতলেও তাকে ক্ষমা করতে পারছেন না অনেকেই। একজন তো টুইট করে বলেছেন,  রিহানা বিলিয়নিয়ার, তার কাছে সবই বাণিজ্যিক। মামলা হওয়ার পর জনি ডেপের বিপক্ষে কথা বলেছিলেন রিহানা। আর এখন  তিনি নিজেই আমন্ত্রণ জানাচ্ছেন তাকে। নৈতিকতা কোথায়?

অবশ্য রিহানার অনুষ্ঠানে জনি ডেপ অতিথি হয়েছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই পপ তারকা বা অনুষ্ঠানটির প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম।

২০১৮ সালে আম্বার হার্ড পত্রিকায় একটি কলাম লেখেন, যেখানে তিনি দাবি করেন, সাবেক স্বামী ডেপ তাকে মারধর করতেন। পত্রিকায় প্রতিবেদন লেখায় ডেপ আম্বারের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন। পরে হার্ডও তার বিরুদ্ধে একটি পাল্টা মামলা ঠুকে দেন। অবশ্য শেষপর্যন্ত মামলায় জিতেছেন জনিই। তবে আম্বারের কিছু অভিযোগও সত্যি বলে প্রমাণ পেয়েছেন আদালত।