শাস্ত্রীয় সংগীতের মিলনমেলা ‘বাংলা খেয়াল উৎসব’। প্রতি বছরের মতো এবারো অনুষ্ঠিত হলো আয়োজনটি। বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের অন্যতম বড় আয়োজন এটি। চ্যানেল আইয়ের উদ্যোগে সংস্কৃতির পরিশীলনে উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাজে জনপ্রিয় করার প্রয়াসে খেয়াল উৎসবের এ আয়োজন। এরই মধ্যে বাংলা খেয়াল উৎসব সংগীত অনুরাগীদের মাঝে সুর ছড়িয়েছে। এবারের আয়োজনটিও সাফল্যের সঙ্গে আয়োজিত ও অনুষ্ঠিত হয়।

গত শনিবার বিকাল ৫টা ৩০ মিনিট থেকে শুরু হয় উৎসব। দীর্ঘ সময় চলার পর আয়োজন শেষ হয় গতকাল সকাল ৯টায়।

খেয়াল উৎসবের এটি ছিল ১৩তম আসর। এ বাংলা খেয়াল উৎসবের উদ্যোক্তা ছিলেন সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান। প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরাকে সঙ্গে নিয়ে উৎসবের উদ্বোধন করেন চ্যানেল আইর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানটি প্রযোজনা করেন অনন্যা রুমা। এরপর শাস্ত্রীয় সংগীতের রাগ, সুর মিলে খেয়ালে বিভোর হয়েছেন শ্রোতারা।