২০০তম পর্বে পা দিচ্ছে ‘বকুলপুর সিজন ২’। সোমবার রাত ৮টায় দীপ্ত টিভিতে ধারাবাহিকটির ২০০তম পর্ব প্রচারিত হবে। ইউটিউব দর্শকদের কাছেও বকুলপুর নাটক একইভাবে সমাদৃত। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। নাটকের এ পর্যায়ে এসে দর্শক বেশকিছু চমক পাবেন। কায়সার আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন সুজাতা আজিম, আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আহমেদ, শ্যামল মওলা, তাহমিনা সুলতানা মৌ, সাজু খাদেম প্রমুখ। ধারাবাহিকের লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।