হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা চাক নরিস। বহু বছর তিনি দর্শককে মাতিয়ে রেখেছেন তার অভিনয় ও অ্যাকশনে। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এ খবর নিশ্চিত করা হয়। চাক নরিসের ইনস্টাগ্রামে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, কিন্তু তার জীবনের জন্য আমরা কৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল—তাদের তিনি শুধু ভক্ত নয়, বন্ধু মনে করতেন।’

যুক্তরাষ্ট্রের ওকলাহোমামায় ১৯৪০ সালের ১০ মার্চ জন্ম নরিসের। অ্যাকশন সিনেমার আইকন ছিলেন তিনি। তার জনপ্রিয় কাজগুলো হলো বিশেষ করে টিভি সিরিজ ‘ওয়াকার’, ‘টেক্সাস রেঞ্জার’। এগুলোই তাকে জনপ্রিয় করে তোলে। এই কাজগুলো ঘরে ঘরে পৌঁছে দেয় নরিসকে। ১৯৮০-এর দশকের একাধিক অ্যাকশন সিনেমা, যেমন ‘মিসিং ইন অ্যাকশন’–এর মাধ্যমে তিনি হয়ে ওঠেন অ্যাকশন ঘরানার অন্যতম মুখ।

সূত্র: ভ্যারাইটি