অ্যাস্ট্রোনট নামের একক মিউজিক ভিডিওর কাজ করছিলেন দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিন। সে মিউজিক ভিডিওর সেটে গিয়ে জিনকে অবাক করে দেন বিটিএসের আরেক সদস্য জে-হোপ। তার সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ার স্টুডিওতে যান জে-হোপ। তার আনা সবচেয়ে প্রিয় গামি বিয়ার দেখেও খুব খুশি হন জিন। সম্প্রতি অ্যাস্ট্রোনটের কিছু বিহাইন্ড দ্য সিন ফুটেজ প্রকাশ হয়েছে। সেখানে এ গায়ক গানটির প্রতীকবাদ নিয়ে কথা বলেছেন। আর সেটা বিটিএসের ভক্ত আর্মির জন্য কতটা মানে তৈরি করে তাও বলেছেন।

জে-হোপের উপস্থিতিতে খুশি প্রকাশ করে জিন তাকে ‘ভালো বন্ধুর উদাহরণ’ হিসেবে অভিহিত করেন। ভিডিওতে দেখা যায় জিনকে কিছুক্ষণের বিরতি নেয়ার আহ্বান জানাচ্ছেন জে-হোপ। এ সময় জিন বলেন, তোমার আসাটাই সবচেয়ে মজার ঘটনা। তুমি আসবে আমি ভাবতেই পারিনি। ওই ভিডিওতে জিনকে একজন লিটল ফ্রেন্ডের সঙ্গে দেখা যায়, যার সঙ্গে তার খুব গভীর বন্ধুত্ব। ভিডিওর একটি দৃশ্যে দেখা যায় মেয়েটি ক্রমাগত জিনের গাল টেনে চলেছে। মজা করে জিন বলেন, ৩০ বছরের জীবনে তার সঙ্গে খুব কমই কেউ এমন করেছে। এরপর জিন তার সঙ্গে কিছু ছবিও তোলেন, যেটা পরে তার ঘরে সাজিয়ে রাখতে দেখা যায় ওই মিউজিক ভিডিওতে।

ভিডিওর আরেকটি দৃশ্যে দেখা যায় জিন দৌড়াচ্ছেন আর আগের কিছু স্মৃতি তার মনে পড়ে যাচ্ছে। ক্যারিয়ারের প্রথম দিকে করা রান নামের মিউজিক ভিডিওর কথা স্মরণ করে তিনি বলেন, রানে কীভাবে এতক্ষণ দৌড়াতে পেরেছিলাম আমরা?  

পাহাড়ের ওপরের ও নিচের রাস্তায় সাইকেল চালাতে বেশ সমস্যায় পড়তে হয়েছে বলেও জানান জিন। এছাড়া আরো মজার ঘটনা উঠে এসেছে অ্যাস্ট্রোনটের বিহাইন্ড দ্য সিন ফুটেজে।


সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস