চলচ্চিত্র নির্মাতা ও গুণী চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু আর নেই। রোববার দুপুর ১২টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা। তিনি বলেন, গতকাল বিকেলেও আবদুল লতিফ বাচ্চুর সঙ্গে ফোনে কথা হয়েছিল। আজ দুপুর ১২টার দিকে খবর পাই, তিনি আর নেই।
কবিরুল ইসলাম রানা আরো জানান, কয়েক মাস আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবদুল লতিফ বাচ্চু স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।
১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আবদুল লতিফ বাচ্চু। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন ছেলে সন্তানের জনক। তার তিন ছেলেই বর্তমানে আমেরিকা প্রবাসী।










