দিনটিকে স্মরণীয় করে রাখতে তার কণ্ঠে রেকর্ড করা শেষ গান প্রকাশ করতে যাচ্ছে ‘ওম কা হরি’ সিনেমার টিম। হরিশ ব্যাস পরিচালিত কমেডি ড্রামা সিনেমাটির গানটির শিরোনাম ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’। ২০২৩ সালের শেষ ভাগে ৯০ বছর বয়সে গানটি রেকর্ড করেন আশা ভোঁসলে। পরিচালক হরিশ ব্যাস বলেন, ‘আশাজির প্রথম জন্মবার্ষিকীতে তার প্রতি সম্মান ও ভালোবাসা জানাতেই ৮ সেপ্টেম্বর গানটি প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ সিনেমায় অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান ও আয়েশা কাপুর। অংশুমান ঝা বলেন, প্রয়াত সংগীত কিংবদন্তির শেষ সুর সিনেমায় থাকা আমাদের জন্য পরম প্রাপ্তি।