পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি আইএমডিবি প্রকাশিত ‘২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকা’-তে তৃতীয় স্থান অর্জন করে বিশ্বব্যাপী আলোচনায় আসেন তিনি। এবার তিনি নিজের ভক্ত-অনুরাগীদের জন্য দিলেন এক অভিনব সারপ্রাইজ।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সোমবার রাতে কিছু ছবি শেয়ার করেন হানিয়া। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ যদি তোমার জন্মদিন হয়ে থাকে, তাহলে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ তার এই ব্যতিক্রমী পোস্ট দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং কমেন্ট বক্স ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে যায়।
ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকের সঙ্গে মানানসই লাল হাফ-জ্যাকেট, কালো বুট ও আকর্ষণীয় গয়না পরে আছেন হানিয়া। হালকা মেকআপে তার মুখাবয়ব আরও ঝলমলে হয়ে উঠেছে। অন্য ছবিগুলোতে ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেত্রী সাবিহা সাঈদ এবং ইয়াশমা গিলের সঙ্গে তাকে হাসি-খুনসুটি করতে দেখা যায়। অনেকে ধারণা করছেন, ছবিগুলো কোনো সাম্প্রতিক জমকালো জন্মদিনের পার্টির মুহূর্ত।
উল্লেখ্য, সাবলীল অভিনয় আর প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য শুরু থেকেই দর্শকের কাছে প্রিয় হানিয়া আমির। তার এ ধরনের ছোট ছোট উদ্যোগ ভক্তদের শুধু আনন্দই দেয় না, বরং তাকে আন্তর্জাতিক অঙ্গনেও আরও জনপ্রিয় করে তুলছে।










