দিনকাল ভালো যাচ্ছিল না মার্ভেলের। অ্যাভেঞ্জার্সের পর ব্যবসাসফল কোনো সিনেমা পাচ্ছিল না তারা। এরপর অভিনেতা জোনাথন মেজর্সের বিরুদ্ধে মামলা হয়। এ কারণে বাতিল হয় বেশ কয়েকটি সিনেমা। এমনকি তাদের সিনেমার পরিকল্পনাও বদলাতে হয়। ক্যাং ডাইন্যাস্টি থেকে সরে এসে মার্ভেল এবার তৈরি করছে ডুমসডে।
আগেই জানা গিয়েছিল, এই সিনেমায় ডক্টর ডুম চরিত্রে অভিনয় করবেন রবার্ট ডাউনি জুনিয়র। এবার জানা গেল, লোকি ও থর চরিত্রে ফিরছেন টম হিডেলস্টোন ও ক্রিস হেমসওয়ার্থ।
সিনেমাটিতে বড় পরিসরে অভিনয়শিল্পীদের দেখা যাবে। এতে অভিনয় করছেন লুইস পুলম্যান, ড্যানি র্যামিরেজ, জোসেফ কুইন, ডেভিড হারবার, উইনস্টন ডিউক, হানাহ জন কামেন, টম হিডেলস্টোন, পেদ্রো প্যাসকেল, ক্রিস ইভান্স ও ভেনেসা কার্বি। এছাড়াও যুক্ত হচ্ছেন প্যাট্রিক স্টুয়ার্ট।
সরাসরি এক্স-মেন ফ্র্যাঞ্চাইজির চরিত্রও এই সিনেমায় যুক্ত থাকছে। তাই বলা যায়, ভয়ংকর রূপে ফিরছে মার্ভেল।










