মঞ্চে নতুন নাটক আনছে প্রাচ্যনাট, নাম আগুনযাত্রা। বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। এটি ভারতের সমকালীন নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘‌সেভেন স্টেপস অ্যারাউন্ড দ্য ফায়ার’-এর বাংলা রূপান্তর। অনুবাদ করেছেন শহীদুল মামুন এবং রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। প্রাচ্যনাটের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্বোধনী এ মঞ্চায়ন শুধু আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের জন্য।