দর্শকদের ফের হতাশ করল ডিসি। হেনরি ক্যাভিলকে সুপারম্যান চরিত্রে ফিরিয়ে আনছেন না তারা। ক্যাভিল নিজেই একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে ক্যাভিল লিখেছেন, ‌‘‌আমি কেবলই জেমস গুন ও পিটার স্যাফরানের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং একটি খারাপ খবর আছে। আমি আর সুপারম্যান হয়ে ফিরছি না।’ ডিসির পরবর্তী পরিকল্পনার নীতি অনুসারে বাদ পড়লেন ক্যাভিল, অথচ দর্শক অপেক্ষা করছিল তার জন্য।