বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালি আর ঐশ্বরিয়ার মধ্যে বেশ ভালো সম্পর্ক। গোলিও কি রাসলীলা রাম লীলা সিনেমার আইটেম গানের জন্য ঐশ্বরিয়াকেই চেয়েছিলেন বানসালি। ঐশ্বরিয়া প্রস্তাব ফেরান এক অদ্ভুত কারণে। গানটির কথা ছিল থাপ্পার সে নেহি পেয়ার সে ডার লাগতা হ্যায়। এটি সালমান খানের সিনেমা দাবাংয়ের একটি ডায়ালগ। ঐশ্বরিয়া গানের কথা বদলাতে বললেও তা গ্রহণ করেননি বানসালি। অবশেষে গানটিতে অংশ নেন প্রিয়াংকা চোপড়া। বদলানো হয় গানের কথাও। রাম চাহে লীলা চাহে শিরোনামের গানটি বেশ সফলতাও পায়।