২০ বছর অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো উত্তর ভারত থেকে পুরস্কৃত হলেন আল্লু অর্জুন। পুষ্পার সাফল্যের মধ্য দিয়ে তিনি প্যান ইন্ডিয়ান স্টারে পরিণত হয়েছেন। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অর্জুন বলেন, ‘উত্তর ও দক্ষিণ ভারতে কিছু পার্থক্য রয়েছে, কিন্তু এ বৈচিত্র্যই ভারতীয় সিনেমার সৌন্দর্য। আমরা কঠিন সময়েও সিনেমার মাধ্যমে মানুষকে বিনোদন দিতে চাই।’ আল্লু অর্জুন মূলত ভারতের সিনেমার সাফল্যে বিশ্বাসী। পুষ্পার জনপ্রিয় সংলাপটিকে ঘুরিয়ে তিনি বলেন, ‘ভারতীয় সিনেমা কখনো মাথা নোয়াবে না।’
দিল্লিতে পুরস্কৃত হলেন দক্ষিণের আল্লু অর্জুন
২০ বছর অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো উত্তর ভারত থেকে পুরস্কৃত হলেন আল্লু অর্জুন।










