সে ধারাবাহিকতায় ঈদুল আজহাকে সামনে রেখে নির্মাণ করছেন দুটি নাটক। এর মধ্যে একটির নাম ‘ভালোবেসেছিলাম’। আগামী ১ ও ২ মে এ নাটকের শুটিং করবেন তিনি। রাবেয়া খাতুনের গল্প থেকে নাটকটি নির্মাণ করছেন তিনি। নাটকটিতে আবুল হায়াত নিজেও অভিনয় করবেন। আরো অভিনয় করবেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম।

রাবেয়া খাতুনের গল্প নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আমাকে অনেক ভালোবাসেন, শ্রদ্ধা করেন। অনেক আগে থেকেই সাগরের চাওয়া যে আমি যেন প্রতি ঈদে অন্তত তার মায়ের গল্প নিয়ে একটি নাটক নির্মাণ করি। এছাড়া এটা শুধু সাগরেরই চাওয়া নয়, চ্যানেল আই থেকেই যেন এখন অনেকটাই নিয়মই হয়ে গেছে প্রতি ঈদে রাবেয়া খাতুনের গল্প নিয়ে একটা নাটক নির্মাণের। তাদের এ চাওয়া আমার কাছেও ভীষণ ভালো লাগার। যে কারণে আমিও বছরে আর যদিও কখনো নাটক নির্মাণ না করি, এ চ্যানেল আইয়ের জন্য দুটো নাটক নির্মাণ করি। আমার নিজের মনের মতো করেই নির্মাণ করি।’

এদিকে গতকাল থেকে আবুল হায়াত ঢাকার অদূরে নবাবগঞ্জে ভিকি জাহেদের একটি নাটকের কাজ শুরু করেছেন। টানা তিনদিন তিনি এ নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। এরপর ফিরে এসে ২৯ এপ্রিল তিনি মীর আরমান হোসেনের ‘ভুল নামের ফুল’ নাটকের কাজ করবেন। আগামী ৪ ও ৫ মে আবুল হায়াত সাদেক সাব্বিরের নির্দেশনায় আরো একটি নাটকের কাজ করবেন। সব মিলিয়ে এ সময়ে তিনি নাটক নির্মাণ ও নাটকে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন।