এবার নতুন রূপে ফিরছেন অনুপম খের। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমার্জেন্সি’ নিয়ে সিনেপ্রেমীদের উত্সাহ তুঙ্গে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। আর এতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যে এটি, সেটি ইন্দিরা গান্ধীর ইতিহাস ঘাঁটলেই জানা যায়। ইমার্জেন্সির নতুন পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে দেখা মিলেছে অনুপম খেরের নতুন লুকের। আগামী বছর প্রেক্ষাগৃহে আসছে ইমার্জেন্সি।
জয়প্রকাশের চরিত্রে অনুপম খের
এবার নতুন রূপে ফিরছেন অনুপম খের। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমার্জেন্সি’ নিয়ে সিনেপ্রেমীদের উত্সাহ তুঙ্গে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।










