‘সময়ের প্রয়োজনে, সময়ের প্রতিকূলে’ প্রতিপাদ্যে ৩০ আগস্ট পর্যন্ত চলবে আয়োজন। প্রথম দিন বিশ্বসাহিত্য কেন্দ্রে কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক বশীর আলহেলাল স্মরণাঞ্জলি অনুষ্ঠিত হবে। এতে তার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, পাঠ, স্মৃতিচারণ, গান ও চিত্রপ্রদর্শনী থাকবে। দ্বিতীয় ও তৃতীয় দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বসবে ‘মুস্তাফা মনোয়ার শিশু নাট্যোৎসব ২৬’। এতে থাকছে পাপেট শো, কার্টুন আঁকিবুকি, মৃৎশিল্প ও পুতুল বানানোর কর্মশালা। পাশাপাশি ‘বোমা আর সেনাপতি’ ও ‘মিরাবেল’ বইয়ের মোড়ক উন্মোচন, শিশুতোষ বইয়ের পসরা এবং কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘বায়স্কোপ’ থাকবে।
বটতলার প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনের উৎসব
নাট্যসংগঠন বটতলার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব আয়োজন করেছে দলটি। শুরু হবে ২৮ আগস্ট।










