স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে বিশ্বব্যাপী বক্স অফিসে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যেই বিরল এ মাইলফলক ছুঁয়েছে সিনেমাটি। টম হল্যান্ড অভিনীত মার্ভেলের জনপ্রিয় ওয়েব-স্লিঙ্গারকে নিয়ে নির্মিত সিনেমাটি উত্তর আমেরিকায় আয় করেছে ৭৮ কোটি ৫০ লাখ আন্তর্জাতিক বাজারে ১২৩ কোটি ডলার। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ২০২ কোটি ডলার। এর মধ্য দিয়ে ইতিহাসের মাত্র অষ্টম সিনেমা হিসেবে ২ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে ব্র্যান্ড নিউ ডে। এ তালিকায় রয়েছে অ্যাভাটার (২৯০ কোটি), অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২৭০ কোটি), অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার (২৩০ কোটি), টাইটানিক (২২০ কোটি), স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স (২০৭ কোটি) এবং অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০৩ কোটি ডলার)।
২ বিলিয়নের মাইলফলক স্পাইডার-ম্যানের
সনি পিকচার্সের সর্বশেষ স্পাইডার-ম্যান সিনেমার বক্স অফিসে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাইলফলক।










