‘ফোর্স’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন আসিফ ইকবাল জুয়েল। পরিচালক জানালেন, সিনেমাটিতে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাহুল দেব। এ সিনেমায় শুটিং করতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি।
ফোর্স সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া ও শুটিং করতে বাংলাদেশে আসার বিষয়ে রাহুল দেবের ম্যানেজার রাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের ‘ফোর্স’ ছবিতে রাহুল দা চুক্তিবদ্ধ হয়েছে। আগামী এপ্রিল মাসে বাংলাদেশে শুটিং করতে তিনি যাবেন।
আসিফ ইকবাল জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং হবে প্রায় দুই সপ্তাহ।
পরিচালক আসিফ এর আগে ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন।










