শাহরুখ খান ও সানি দেওল অভিনয় করেছিলেন ডর সিনেমায়। যশ চোপড়া পরিচালিত সিনেমাটিতে অভিনয় করে শাহরুখ নতুন করে নিজেকে পরিচয় করিয়েছিলেন। এ সিনেমায় খল চরিত্রে ছিলেন শাহরুখ খান। সানি দেওল নায়ক হলেও শাহরুখের চরিত্রটি ছাপিয়ে গিয়েছিল তাকে। এ সিনেমার পর শাহরুখ খানের সঙ্গে দীর্ঘ ১৬ বছর কথা বলেননি সানি। তবে এবার শোনা যাচ্ছে তাদের একসঙ্গে দেখা যাবে।

নতুন করে থিয়েটারে আবারো মুক্তি দেয়া হয়েছে ডর। সেখানে এবার সনি দেওল তার আসন্ন সিনেমা 'জাট' নিয়ে আলোচনায় রয়েছেন। একটি অনুষ্ঠানে, সনি দেওলকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন কিনা, তখন অভিনেতা ইঙ্গিত দেন যে তারা শীঘ্রই আবারও বড় পর্দায় একসঙ্গে কাজ করতে পারেন।

এ নিয়ে সানি বলেন, ‘আমি এটা ঠিক করার কেউ না। আমরা একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছি। এরপর করা হয়নি। এখন আবার সুযোগ হলে অবশ্যই অভিনয় করব।’

সূত্র: হিন্দুস্তান টাইমস