জি স্টুডিও ও পেপার ডল এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে বিবেক চৌহান পরিচালিত ‌‘‌বাপ’। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই। এবার জ্যাকি শ্রফ ইনস্টাগ্রামে প্রকাশ করলেন এ সিনেমার ক্যারেকটার পোস্টার। নব্বইয়ের দশকের চার বলিউড সুপারস্টারকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে অ্যাকশন সিনেমায়। এই তারকারা হলেন মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, সানি দেওল ও জ্যাকি শ্রফ।