হইচইয়ে স্ট্রিম হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিরিজ ‘ বোধ’। একজন বিচারকের অ্যালঝেইমার্স রোগ থেকে শুরু করে বিচার ও বিচারবোধের বিষয় নিয়ে গল্প সাজানো হয়েছে। সিরিজের শেষে রয়েছে আরেকটি চমক। শেষ পর্বে সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’ সিরিজের দ্বিতীয় পর্বের মুক্তির তারিখ জানানো হয়। ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কারাগার পার্ট টু। কারাগার নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আশা করছি, পার্ট টুয়ের পর দর্শকের আবেগ ও ভালোবাসা আমাদের আবারো আলোড়িত করবে।’
‘বোধ’ জানাল কারাগার আসছে ১৫ ডিসেম্বর
হইচইয়ে স্ট্রিম হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিরিজ ‘ বোধ’। একজন বিচারকের অ্যালঝেইমার্স রোগ থেকে শুরু করে বিচার ও বিচারবোধের বিষয় নিয়ে গল্প সাজানো হয়েছে।










