২০১৯
সালে মুক্তি পেয়েছিল জোকার। বক্স অফিস হিট করা সিনেমাটির সিকুয়াল আসবে, এটি নির্মাতা আগেই জানিয়েছিলেন। নতুন খবর হলো আগামী মাসে জোকারের সিকুয়াল
‘জোকার: ফোলি আ ডু’র শুটিং শুরু
হতে যাচ্ছে। সিনেমার চিত্রগ্রাহক লরেন্স শের জানিয়েছেন, পাঁচ-ছয় সপ্তাহের মধ্যে
লস অ্যাঞ্জেলেসে শুরু হবে শুটিং। ‘জোকার: ফোলি আ ডু’-তে জোয়াকিন ফিনিক্সের
বিপরীতে এবার দেখা যাবে পপস্টার লেডি গাগাকে। সাইকিয়াট্রিস্ট হার্লি কুইন চরিত্রে অভিনয় করবেন তিনি। ২০২৪ সালের ৪ অক্টোবর মুক্তি
পাবে ‘জোকার: ফোলি আ ডু’।
আগামী মাসেই জোকার সিকুয়ালের শুটিং
২০১৯ সালে মুক্তি পেয়েছিল জোকার। বক্স অফিস হিট করা সিনেমাটির সিকুয়াল আসবে, এটি নির্মাতা আগেই জানিয়েছিলেন।










