জাতীয় নৃত্যনাট্য উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আগামী রবি ও সোমবার অনুষ্ঠিত হবে উৎসবের বাকি আয়োজন। প্রথম দিন তিনটি নৃত্যনাট্য ‘কবর’, ‘প্রসঙ্গ ৪৭’ ও ‘চণ্ডালিকা’ পরিবেশিত হয়। দীপা খন্দকারের গ্রন্থনা, নৃত্যপরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় পল্লীকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা অবলম্বনে নৃত্যনাট্য ‘কবর’। সাজু আহমেদের রচনা, সংগীত ও নৃত্যনির্দেশনায় এবং কথক নৃত্য সম্প্রদায়ের পরিবেশনায় অনুষ্ঠিত হয় প্রসঙ্গ ৪৭। সবশেষে অনিক বোসের পরিচালনায় পরিবেশিত হয় নৃত্যনাট্য চণ্ডালিকা। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় উৎসবটি সমন্বয় করছেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আগামী রোববার বিকাল ৫টা থেকে পরিবেশিত হবে ওয়ার্দা রিহাবের পরিচালনা ও ধৃতি নর্তনালয়ের পরিবেশনায় ‘হাজার বছরের বাঙালি’। মাহবুব হাসান সোহাগের পরিচালনা ও আমরা কজন শিল্পীগোষ্ঠী বগুড়ার পরিবেশনায় ‘বারামখানা’, নীলাঞ্জনা জুঁইয়ের পরিচালনা ও নৃত্যশৈল সিলেটের পরিবেশনায় ‘রূপান্তরের গান’ এবং সাহিদা রহমান সুরভীর পরিচালনা ও বহ্নিশিখার পরিবেশনায় পরিবেশিত হবে নৃত্যনাট্য ‘কুঞ্জ সাজাও গো’। সোমবার বিকাল ৫টা থেকে ‘মায়ার খেলা’, ‘শ্যামা’, ‘মেহের নেগার’ এবং ‘রঙ্গিলা নায়ের মাঝি’ পরিবেশিত হবে।
শিল্পকলায় জাতীয় নৃত্যনাট্য উৎসব
জাতীয় নৃত্যনাট্য উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।










