আজ শব্দের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে হুমায়ূন মেলা। মেলার উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশন হবে হুমায়ূন আহমেদের লেখা, পছন্দের চলচ্চিত্র ও নাটকের গান। প্রবীণ শিল্পীদের পরিবেশনের পাশাপাশি গান পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করবেন বিশিষ্টজনরা। আরো থাকবে তার লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। হুমায়ূন আহমেদ স্মরণে চিত্রাঙ্কন করবে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা। বেলা ১১টা ৫-এ চ্যানেল আই মেলাটি সরাসরি সম্প্রচার করবে।