সাবেক স্বামী জনি ডেপের কাছে আইনি যুদ্ধে হেরে যাওয়ার খবর পুরনো হয়নি। তার সঙ্গে বিচ্ছেদের পর টেসলা প্রধানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অ্যাম্বার হার্ড। এবার ইলোন মাস্ক টুইটার কিনে নেয়ার দুদিন যেতে না যেতেই তার টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেটেড। বিষয়টি প্রথম লক্ষ করেন ‘দ্যাট আমব্রেলা গাই’ নামে পরিচিত ইউটিউবার ম্যাথিউ লুইস। তবে অ্যাম্বারের এ সিদ্ধান্তের কারণ জানা যায়নি। এছাড়া গত কয়েকদিনে মাস্কের সমালোচনাপূর্ণ কিছু সিদ্ধান্তের কারণে বেশ কয়েকজন তারকা টুইটার ছেড়েছেন।