সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে রাকুল প্রীত সিং অভিনীত ‘কাটপুতলি’। কিন্তু হলে বসে সিনেমা দেখতেই বেশি ভালোবাসেন ভারতীয় অভিনেত্রী রাকুল। কাটপুতলি তামিল থ্রিলার রাতসাসানের অফিশিয়াল বলিউড রিমেক। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি গত সপ্তাহে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায়।
করোনাভাইরাস মহামারীর কারণে বেশ প্রভাবিত ভারতীয় সিনেমা জগতের ধারা এখন অনেকাংশেই বদলেছে। নিউ নরমালের এ সময়ে অনেকেই ফিরছেন ওটিটির দিকে। সেখানে রাকুল স্বীকার করেন তিনি হলে বসে সিনেমা দেখতেই বেশি পছন্দ করেন। কারণ একটি সিনেমা তৈরির জন্য প্রচুর কাজ করতে হয়। তিনি বলেন, ‘আমার
সবচেয়ে বেশি পছন্দ থ্রিলার। কিন্তু সেটা হলে গিয়ে দেখতেই ভালো লাগে। আমি মূলত একজন হলপ্রেমী মানুষ।’
আরো বিস্তারিত জানিয়ে রাকুল বলেন, ‘তার
মানে এ নয় যে আমি হলে যাব আর যতগুলো সিনেমা আসবে সব দেখব। তার পরও যতগুলো পারি দেখি। বাড়িতে বসে সিনেমা দেখতে যতটা ভালো লাগে, হলে বসে দেখতেও ঠিক ততটাই।’
তবে হলে বসে সিনেমা দেখার প্রতি এ টানের পেছনের কারণও জানান রাকুল। তার মতে, ‘একটা
কারণ হতে পারে আমরা নিজেরা এ ইন্ডাস্ট্রির অংশ। আমরা জানি, একটা সিনেমা তৈরি করতে কতটা কাজ করতে হয়।’
এ অভিনেত্রী মনে করেন একটি সিনেমা তৈরিতে সবচেয়ে কম কাজ করেন অভিনয়শিল্পীরাই, অন্তত যারা সিনেমা তৈরিতে হূদয়, রক্ত ঢেলে দেয় তাদের তুলনায়। তিনি বলেন, ‘অ্যাসিস্ট্যান্ট
ডিরেক্টর থেকে শুরু করে লাইট ম্যান পর্যন্ত সবাই দিনে ১৪-১৫ ঘণ্টা কঠোর পরিশ্রম করে। আর তারা সেসব করে যেন আপনারা হলে গিয়ে সিনেমা দেখেন সেজন্য।’
ওই সাক্ষাত্কারে রাকুল নিশ্চিত করেন, সামনে তার যতগুলো কাজ আসছে সবই হলে মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে রাকুলের ‘ছাত্রিওয়ালি’, অজয়
দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনীত ‘থ্যাংক গড’ এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করা ‘ডক্টর জি’। পাশাপাশি তিনি কমল হাসান ও কাজল আগারওয়ালের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজও শুরু করেছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










