একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। তার হাতের কনুই ভেঙে গিয়েছে, পাঁজর ও মাথায় আঘাত পেয়েছেন এ গায়ক। বৃহস্পতিবার আহত হওয়ার পর তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়েছে, চিকিৎসকরা তার হাতে অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে ভাবছেন। গত সপ্তাহে দুবাইয়ে একটি লাইভ কনসার্টে পারফর্ম করেছিলেন জুবিন।
দুর্ঘটনায় আহত জুবিন নটিয়াল
একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। তার হাতের কনুই ভেঙে গিয়েছে, পাঁজর ও মাথায় আঘাত পেয়েছেন এ গায়ক।










