জুনে মুক্তি পেয়েছিল আমির খানের সিতারে জমিন পার। সিনেমাটির ওটিটি রিলিজ নিয়ে অনেক কথাই হচ্ছিল। তবে শেষ পর্যন্ত আমির জানান, তিনি ওটিটিতে সিনেমাটি মুক্তি দেয়ার বিষয়ে রাজি নন। এবার সিনেমাটি তিনি নিয়ে গেলেন ইউটিউবে। তবে ইউটিউবে কেউ ফ্রিতে দেখতে পাবেন না সিনেমাটি। সিতারে জমিন পার দেখার জন্য খরচ করতে হবে। পে পার ভিউ ব্যবস্থায় দেখা যাবে সিনেমাটি। প্রত্যেক দর্শক ১০০ রুপি খরচ করে সিনেমাটি দেখতে পারবেন। আমির খান এই মডেলকে ‘জনতার থিয়েটার’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আগামীকাল এই মডেলে দর্শক দেখতে পারবেন সিতারে জমিন পার।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস









