বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর। গত বছর তার জন্মশতবর্ষ পালিত হয়েছে। ১৯২৪ সালে জন্মেছিলেন এ অভিনেতা। চল্লিশ থেকে ষাটের দশক পুরোটা বলিউডে রাজত্ব করেছেন তিনি। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানালেন কারিনা কাপুর। সম্পর্কে কারিনা কাপুর রাজ কাপুরের নাতনি।
আইফায় কারিনা কাপুর তার দাদা রাজ কাপুরের গানে পারফর্ম করেন। এর মধ্যে ছিল আওয়ারা সিনেমার ‘মেরা জুতা হ্যায় জাপানি’ ও শ্রী ৪২০ সিনেমার ’পেয়ার হুয়া ইকরার হুয়া’। সিনেমা দুটিতে রাজ কাপুর যেমন সেজেছিলেন, কারিনাও সেভাবেই সেজেছিলেন।










