বিশ্ববিখ্যাত টেলিভিশন সিরিজ ডসন’স ক্রিক। এতে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন জেমস ভ্যান ডার বিক। গতকাল ৪৮ বছর বয়সে মারা যান এ অভিনেতা। ইনস্টাগ্রামে খবরটি প্রকাশ করেন জেমস ভ্যানের স্ত্রী কিমবারলি ভ্যান ডার বিক।
দীর্ঘ সময় ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন জেমন ভ্যান। কিমবারলি একটি বার্তায় লিখেছেন, ‘আমাদের প্রিয় জেমস ডেভিড ভ্যান ডার বিক আজ সকালে শান্তভাবে শেষ দিনগুলো পার করেছেন। শেষ দিনগুলো সাহস, বিশ্বাস ও মর্যাদার সঙ্গে কাটিয়েছেন তিনি।’
পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে শান্তি ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
২০২৪ সালে স্টেজ থ্রি কলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন জেমস ভ্যান ডার বিক। অভিনেতা নিজেই এ খবর প্রকাশ করেছিলেন, যদিও প্রথমদিকে তা গোপন রেখেছিলেন। দীর্ঘ চিকিৎসা ও জনসচেতনতামূলক প্রচেষ্টার মাঝে তার স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে অবনতি হয়।
সূত্র: ভ্যারাইটি









