গত বছর অঞ্জন দত্ত ঘোষণা করেছিলেন, তার গানের বিখ্যাত চরিত্র বেলা বোসকে নিয়ে চিত্রনাট্য লিখবেন। সিনেমার নাম ‘বেলা বোসের জন্য’। এটি প্রযোজনা করার কথা ছিল রাণা সরকারের। কিন্তু নানা জটিলতায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা বাতিল করেন অঞ্জন দত্ত। এ নিয়ে প্রযোজক রাণা সরকারের দাবি, পরিচালক অন্য প্রযোজকের সঙ্গে সিনেমাটি করছেন। এ নিয়ে অঞ্জন দত্ত ও তার ছেলে নীল দত্তের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক। ক্ষতিপূরণ হিসেবে ৫৭ লাখ টাকা দাবি করেছেন তিনি।