নানা জটিলতার পর ঢাকায় এলেন নোরা ফাতেহি। গতকাল বেলা ২টায় ঢাকা পৌঁছেন নোরা। ডলার সংকটের কারণ দেখিয়ে তার ঢাকায় আসা আটকে দিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। সর্বশেষ নোরা ফাতেহির ঢাকায় আসার ব্যাপারে বৃহস্পতিবার রাতে অনুমতি দেয় সরকার। তার যাবতীয় খরচের ওপর ৩০ শতাংশ কর পরিশোধের শর্ত দেয়া হয়। আইসিসিবিতে আয়োজিত ‘‌ গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেন এ বলিউড অভিনেত্রী।