শামীম আহমেদ রনি পরিচালিত লাইভ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এতে সাইমন সাদিক, মাহিয়া মাহি ও আদর আজাদ অভিনয় করেছেন। এ নিয়ে আদর বলেন, ‘এটি থ্রিলার গল্পের সিনেমা। একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে আমাকে। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’
মুক্তির এক সপ্তাহ আগে লাইভের টিজার প্রকাশ পেলে প্রশংসা পায় দর্শকের। এখন দেখার পালা প্রেক্ষাগৃহে কেমন সাড়া ফেলে এ সিনেমা।
থ্রিলার গল্প নিয়ে আজ প্রেক্ষাগৃহে ‘লাইভ ’
শামীম আহমেদ রনি পরিচালিত লাইভ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এতে সাইমন সাদিক, মাহিয়া মাহি ও আদর আজাদ অভিনয় করেছেন। এ নিয়ে আদর বলেন, ‘এটি থ্রিলার গল্পের সিনেমা।










