বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে সংগীতের বিশেষ অনুষ্ঠান। এরই মধ্যে একটি হলো ‘গানে গানে ঈদ আনন্দ’। অনুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও তাসনিম আনিকা। ঈদের ৭দিন সকাল ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’।
লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, তাসনিম আনিকা ছাড়াও অংশ নেবেন সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই। ঈদের দিন পারফর্ম করবেন আঁখি আলমগীর এবং চতুর্থ দিন তাসনিম আনিকা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান।
আঁখি বলেন, ‘বৈশাখী আমার পরিবার। ঈদ আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের কাছে আমার গান ভালো লাগবে বলে বিশ্বাস করি। তাদের ভালো লাগলেই আমি খুশি।’
আনিকা বলেন, ‘বৈশাখী টেলিভিশনে এই প্রথম পারফর্ম করছি আমি। ভালো করার চেষ্টা করেছি, কতটা পেরেছি তা দর্শরাই ভালো বলতে পারবেন। তবে আমি আমার দিক থেকে কোনো কমতি রাখিনি।’









