জিটিভির নিয়মিত আয়োজন ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। এতে অতিথি হয়ে আসেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা। তারা শোনান ব্যক্তিজীবন ও বর্ণাঢ্য কর্মজীবনের কথা।

সে ধারাবাহিকতায় এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার আসিফ ইকবাল। এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা।

এ নিয়ে আসিফ ইকবাল বলেন, ‘জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। তাই অনেক কথা, অনেক স্মৃতি জমা হয়েছে। সব বলতে না পারলেও এই অনুষ্ঠানে কিছু স্মৃতিকথা বলতে পেরেছি। আশা করি মন্দ লাগবে না।’

অনুষ্ঠান সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এই অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি এই পর্বটিও তাদের ভালো লাগবে।’

এটি আয়োজনের ৫৭ তম পর্ব। সোহেল রানার প্রযোজনায় পর্বটি জিটিভিতে প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।