বিতর্ক পিছু ছাড়ছে না মহেশ ভাটকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তার ভূমিকা আছে বলে এমনিতেই তোপের মুখে আছে। তার পরিচালনায় সড়ক টু ছবির ট্রেলার ইউটিউবে ডিজলাইকের রেকর্ড গড়েছে। ২৮ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘সড়ক ২’।

এবার জানা গেল ছবি থেকে অরিজিৎ সিংয়ের গাওয়া দুটি গান বাদ দিয়েছেন মহেশ ভাট। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষেপেছেন অরিজিৎ ভক্তরা, সঙ্গে যোগ দিয়েছেন সুশান্তের ভক্তরাও।


সড়ক ২-এর পুরনো লিস্ট থেকে জানা যাচ্ছে, মহেশ ভাটের এই ছবিতে ‘শুকরিয়া’ ও ‘দিল মে হামদাম’ শিরোনামের দুটি গান অরিজিৎ সিংয়ের গলায় মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সম্প্রতি সড়ক টু ছবির যে অ্যালবাম বের হয়েছে, তাতে ‘শুকরিয়া’ গানটি জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গেয়েছেন জুবিন নটিয়াল ও কেকে। আর ‘দিল মে হামদাম’ বলে গানটি সড়ক-২-এর সাম্প্রতিক প্রকাশিত অ্যালবামেই নেই। যদিও সড়ক ২-এর জন্য অরিজিৎ গান রেকর্ড করে ফেলেছিলেন বলেই শুরুতে খবর প্রকাশিত হয়েছিল। এমন খবরে সোস্যাল মিডিয়ায় নেটিজেনরা ভাট পরিবারকে আরেকবার তুলোধোনা করছেন। সড়ক টু ছবির ভবিষ্যৎ যে ভালো নয়, তা কিছুটা বলা যেতেই পারে!

এতসব বিতর্কের মাঝেই আগামী শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি। মহেশ ভাট পরিচালিত এ ছবিতে অভিনয় করেছন আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রায় কাপুর, যিশু সেনগুপ্ত প্রমুখ।

 

সূত্র: ডিএনএ