দক্ষিণ ভারতীয় অভিনেতা পোসানি কৃষ্ণ মুরালিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। মুরালির মন্তব্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মুরালিকে হেফাজতে নেয়া হয়েছে এবং রাজমপেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
মুরালির স্ত্রীকে পাঠানো আইনি নোটিসে বলা হয়েছে, মুরালির অপরাধ আমলযোগ্য ও জামিন অযোগ্য।
ক্র্যাক, টেম্পার ও জেমিনিসহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। মূলত কমেডি চরিত্রে অভিনয় করেই তিনি অধিক খ্যাতি কুড়ান। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস










