কেউ বলছেন ক্রিস্টোফার নোলানের সেরা কাজ, আবার কেউ বলছেন জেমস বন্ডের সঙ্গে সাদৃশ্যটা চোখে পড়ছে। যুক্তরাজ্যে অবশেষে মুক্তি পেয়েছে নোলানের টেনেট। কিন্তু মহামারী কাটিয়ে মুক্তি পাওয়ার পর এবার বিতর্ক শুরু হয়েছে ছবিকে নিয়ে।
যুক্তরাজ্যের সিনেমাপ্রেমীরা দল বেঁধে হলে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের টেনেট দেখতে। যুক্তরাষ্ট্রে অবশ্য ছবিটি মুক্তি পাবে আগামী মাসে। বেশ কয়েক মাস ধরে আলোচিত হতে থাকা টেনেট শেষমেশ কেমন হলো তা দেখার সুযোগ ইংরেজরাই প্রথম পেলেন।
টুইটারে ব্রিটিশরা টেনেট নিয়ে কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছেন। কেউ বলছেন এটাই নোলানের সেরা ছবি। কেউ প্রশংসা করছেন এর কারিগরি উত্কর্ষের।
তবে সবচেয়ে মনোযোগ পেয়েছে বন্ড সিনেমার সঙ্গে এর তুলনা। অনেকেই বলছেন টেনেটের অনেক কিছু বন্ড ছবির মতো। টুইটারে একটি মন্তব্য এমন—‘টেনেটের সবেচেয় দারুণ ব্যাপার হলো এটা একটা জেমস বন্ড ফিল্ম, যেখানে ০০৭ আছেন সহ-অভিনেতার ভূমিকায়।’
তবে বিতর্ক যাই হোক ব্রিটিশ দর্শকরা আবার সিনেমা হলে ফিরতে পেরে আনন্দিত।
সূত্র: পিংকভিলা










