বড় বিপদ থেকে বেঁচে ফিরেছেন সাইফ আলী খান। এবারের ঈদ তাই একটু হলেও ভিন্ন। ঈদে খুশির জোয়ার বইছে সাইফ আলি খান ও কারিনা কাপুরের পরিবারে। পারিবারিক আবহ ও পরিসরেই দিনটি উদযাপন করেছেন তারা। এ দিনের উদযাপনের ছবি সাইফের বোন সাবা ইনস্টাগ্রামে শেয়ার করেন। সাইফের বাড়িতে ঈদের দিন উপস্থিত ছিলেন তার বোন অভিনেত্রী সোহা আলি খান ও সোহার স্বামী কুণাল খেমু।

সাবার শেয়ার করা ছবিগুলিতে পতৌদি পরিবারকে একসঙ্গে দেখা গেছে। ছবিতে মেকআপ ছাড়াই কারিনাকে দেখা গেছে, নায়িকার পরনে ছিল সালোয়ার কামিজ। অন্যদিকে সাইফ সাদা কুর্তা ও পায়জামা পরেছিলেন। সাবার পরনে ছিল হালকা সবুজ রঙের কোডস সেট।

saif 2

ছবি: দ্য মিন্ট

সাবা গাঢ় সবুজ রঙের শারারা এবং কুর্তি পরেছিলেন। একটি ছবিতে বোনদের সঙ্গে সাইফকে দেখা গিয়েছে। সাবা তার ফলোয়ারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তাও শেয়ার করেছিলেন।

ছবি এবং ভিডিও পোস্ট করে সাবা ক্যাপশনে লিখেছেন, ‘ঈদের মুহূর্তগুলোতে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ… আর এত ভালো দুপুরের খাবারের জন্য ধন্যবাদ ভাই, সোহা, বেবো এবং কুনালকেও। আজকের এই দিনটা বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।’

অন্য একটি পোস্টে ইনস্টাগ্রামে সোহা একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাকে তার স্বামী কুনালের সঙ্গে একসঙ্গে সেমাই রান্না করতে দেখা গিয়েছে। তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘সেমাই ছাড়া কি ঈদ হয়? আমাদের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদ মোবারক।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস