এবার এ দুই অভিনেতার সঙ্গে অভিনীত দুটি নতুন নাটক নিয়ে দর্শকের সামনে আসছেন হিমি। এরই মধ্যে মোশাররফ করিমের সঙ্গে অভিনীত ‘সুবিধাবাদী’ নাটকটি প্রকাশ হয়েছে। কয়েক দিনের মধ্যে ইউটিউবে প্রকাশ পাবে নিলয় আলমগীরের সঙ্গে অভিনীত ‘কানে কম মনে বেশি’।

মহিন খান রচিত ও পরিচালিত সুবিধাবাদী নাটকটি প্রকাশের পর দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। একই নির্মাতার কানে কম মনে বেশি নাটকেও অভিনয় করেছেন হিমি। এতে তার সহশিল্পী নিলয় আলমগীর।

দুই নাটক প্রসঙ্গে হিমি বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে এর আগেও বহু নাটকে অভিনয় করেছি। বলা যায়, প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। সুবিধাবাদী নাটকটির জন্যও ভালো সাড়া পাচ্ছি। মাত্র কয়েক দিন হলো নাটকটি প্রকাশ হয়েছে। আশা করছি, দিন দিন এর জনপ্রিয়তা আরো বাড়বে।’

নিলয় আলমগীরের সঙ্গে জুটি প্রসঙ্গে তিনি বলেন, ‘নিলয় ভাইয়ের সঙ্গেও জুটি হিসেবে দর্শক একটু বেশিই পছন্দ করেন। তার সঙ্গে আমার অনেক জনপ্রিয় নাটক রয়েছে। কানে কম মনে বেশি নাটকটির গল্পটাও সুন্দর। মহিন ভাই যেমন অসাধারণ গল্প লিখেছেন, তেমনি অনেক যত্ন নিয়ে নাটক দুটি নির্মাণ করেছেন। মহিন ভাইয়ের অনেক নাটকে অভিনয় করেছি। বেশির ভাগ নাটকই জনপ্রিয়তা পেয়েছে। সামনে আরো বেশকিছু কাজ আছে।’

এর আগে পরপর প্রকাশিত তিনটি নাটকেও প্রশংসা পেয়েছেন হিমি। তানভীর তন্ময় পরিচালিত ‘রুপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিক পরিচালিত ‘ডিজিটাল হাবলু’ নাটকে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ে প্রতিষ্ঠা পেলেও হিমির শোবিজে পথচলা শুরু হয়েছিল নাচ, গান ও আবৃত্তি দিয়ে। ছোটবেলায় সাধনা মিত্রের কাছে গানে হাতেখড়ি তার। এরপর কচিকাঁচা ও ছায়ানটে গান শেখেন। পরবর্তী সময়ে ফেরদৌস আরার কাছে গানে তালিম নেন। গায়িকা হওয়ার ইচ্ছা থাকলেও পরবর্তী সময়ে তিনি অভিনয়ের দিকেই ঝুঁকে পড়েন।