গতকাল কলকাতায় শুরু হয়েছে ‘‌৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। সেখানে প্রদর্শিত হবে ‘‌হাওয়া’র চারটি শো। কলকাতার স্থানীয় সময় বেলা ১টায় ছিল প্রথম শো। সিনেমাটি দেখার জন্য নানা বয়সের দর্শকরা নন্দনের সামনে অপেক্ষা করছিলেন। লাইন ধরে অপেক্ষা করার ছবি ও ভিডিও কলকাতা থেকে অনেকেই পোস্ট করেছেন। সিনেমার অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুক প্রোফাইলে তা শেয়ার করেন। সন্ধ্যা ৬টায় ছিল আরেকটি শো। ৩১ অক্টোবর ও আগামী ২ নভেম্বর সন্ধ্যা ছয়টায় বাকি দুটি শো অনুষ্ঠিত হবে।