বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার সহকর্মী নোরা ফাতেহি। সঙ্গে কয়েকটি মিডিয়া হাউজের বিরুদ্ধেও তিনি দিল্লির আদালতে মানহানির মামলা করেন। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ প্রতারণা মামলা নোরার নাম যুক্ত হওয়া নিয়েই জ্যাকুলিনের বিরুদ্ধে তার ক্ষোভ। মামলায় নোরা উল্লেখ করেছেন, ‘‌তার সুনাম নষ্ট করতেই জ্যাকুলিন চেষ্টা করছেন চন্দ্রশেখরের মামলায় তাকে জড়ানোর।’ জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল বলেছেন, ‘নোরার করা মামলার কোনো কপি আমাদের হাতে আসেনি। যখনই কাগজ আমাদের হাতে আসবে, আমরাও পাল্টা আইনি ব্যবস্থা নেব।’